৮ মে ২০২৬

ভারতের পর্যটক ভিসা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতের পর্যটক ভিসা স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সকল পর্যটক ভিসা স্থগিত ঘোষণা করেছে। বুধবার ভিসা স্থগিত করে বলা হয়েছে, তারা নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত সাতটি দেশ থেকে আসা ভ্রমণকারীদের আলাদা করে রাখবে। এক বিবৃতিতে সরকার একথা জানায়। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, ১৩ মার্চ গ্রিনিচি সময় ১২০০টায় ভিসা স্থগিত কার্যকর করা হয়। কূটনীতিক ভিসা, আন্তর্জাতিক সংগঠন, কর্ম ও প্রকল্পের কর্মকর্তাদের ভিসা এই স্থগিতাদেশের আওতা মুক্ত।

সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওই বিবৃতিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারির পর চীন, ইতালি, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে আসা বা এসব দেশ সফর করা সকল ভ্রমণকারীকে ১৪ দিন আলাদা করে রাখা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি