৫ মে ২০২৬

ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি, নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি, নিহত ৬

বাংলাপ্রেস ডেস্ক : ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৪৫ ব্যাটেলিয়নে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত এই পুলিশ বাহিনীর গোলাগুলিতে অন্তত ৬ কর্মকর্তা ও জওয়ান নিহত এবং আরও দু'জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ছত্তিগড়ের নারায়ণপুর জেলায় আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়ন ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বাস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি সরকারি দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের নারায়ণপুরে আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়নের কাদেনার ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আইটিবিপির এক জওয়ান সরকারি অস্ত্র ব্যবহার করে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পাঁচজন নিহত ও আরও তিনজন আহত হন।

পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, পরে নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ান। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সূত্র : পিটিআই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি