৪ মে ২০২৬

ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মহেশপুরের জুলুলী এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি ঘোষণাসহ নানা কারণে অবৈধভাবে মানুষ বাংলাদেশে অনপ্রবেশ করছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল থাকায় অনুপ্রবেশকারীরা আটক হচ্ছে। তিনি বলেন, জুলুলী বিওপির ৫৩/১ এস পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়।

এদের মধ্যে একজন ভারতীয় নারী রয়েছেন। ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে গেল নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের ১৫ দিনে ৩ি৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করল বিজিবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি