৫ মে ২০২৬

ভারতীয় বিমানবাহিনীর মহড়ায় দুটি বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতীয় বিমানবাহিনীর মহড়ায় দুটি বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত

বাংলাপ্রেস ডেস্ক: মহড়া চলাকালে সংঘর্ষের পর জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়লো ভারতীয় বিমান বাহিনীর দু’টি যুদ্ধবিমান। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে ঘটনাটি ঘটেছে। দু’টি বিমানে তিন পাইলট ছিলেন। দুই পাইলট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আর এক পাইলটের মৃত্যু হয়েছে। পিটিআই, আনন্দবাজার।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ফেব্রুয়ারির ২০-২৪ তারিখে বেঙ্গালুরুতে শত্রুর লক্ষবস্তুতে হামলার মহড়া দেখানোর কথা ছিলো বিমান দুটির। তার আগে এ দিন নিজেদের ঝালিয়ে নিচ্ছিল পাইলটরা। মহড়া শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই হঠাৎ দেখা যায় দু’টি যুদ্ধবিমান ঘুরপাক খেতে খেতে নীচের দিকে নেমে আসছে। তার পর কুণ্ডলী পাকিয়ে আগুন আর কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, মহড়া চলাকালীন হঠাৎই ওই দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।১৯৯৬ থেকে এই এয়ার শো হয়ে আসছে বেঙ্গালুরুতে। শেষ এয়ার শো হয়েছিল ২০১৭-র ফেব্রুয়ারিতে। এ বছরেও এয়ার শো-এর আয়োজন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসায়ী এবং সেই সব দেশের প্রতিনিধিরা এই এয়ার শো দেখতে হাজির হন। ২০১৭-র এয়ার শো-তে অংশ নিয়েছিল ৭২টি যুদ্ধবিমান। এ বছরে অংশ নেওয়ার কথা রয়েছে ৬১টি যুদ্ধবিমানের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি