ভারতে ভয়াবহ রূপে করোনা: অক্সিজেনের অভাবে মানুষ দিশেহারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় বিশ্বে এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতে। তিন দিনে শনাক্ত হয়েছেন ১০ লাখ মানুষ। দৈনিক আক্রান্তের রেকর্ডের পাশাপাশি মৃত্যুও সর্বোচ্চ। হাসপাতালে জায়গা না থাকায় মসজিদ-মন্দিরে রোগী রেখে চলছে চিকিৎসা। তবে অক্সিজেনের চরম সংকটে গোটা চিকিৎসা ব্যবস্থাপনাই ভেঙে পড়েছে। দেশটির এমন সংকটে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরব।
দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, লাখনৌ কিংবা ইন্দোর গোটা ভারতের অবস্থা একই। অক্সিজেনের চরম সংকট, তিল ধারণের ঠাঁই নেই কোন হাসপাতালে। বিভিন্ন দেশ থেকে দেশটিতে অক্সিজেনের সাহায্য আসলেও এখনো পৌঁছায়নি বেশিরভাগ হাসপাতালে। অপেক্ষা আর হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে ঘুরতে প্রতিদিনই সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে।
ভারতের এক নাগরিক বলেন, দুইদিন ধরে শুধু এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছি। কোথাও জায়গা নেই। কোন ডাক্তারও দেখতে আসছে না।
হাসপাতালে জায়গা নেই, তাই কোথাও মসজিদ আবার কোথাও মন্দিরে জায়গা করে চলছে করোনা আক্রান্তদের চিকিৎসা। জাতভেদ ভুলে সব ধর্মের মানুষ এগিয়ে এসেছেন মানবসেবায়।
দিল্লির একটি শিখ মন্দিরের প্রেসিডেন্ট গুরপ্রিত সিং বলেন, কোন হাসপাতাল ঘুরে জায়গা পায়নি এমন অন্তত ১২শো মানুষকে অক্সিজেন দিয়েছি এই শিখ মন্দিরে। জানিনা সরকার কি করছে। আমরা পারলে তারা কেন পারছে না।
স্বাভাবিকের চেয়ে দশগুণ দামে বিক্রি হচ্ছে অক্সিজেনের এক-একটা সিলিন্ডার। রয়েছে ওষুধের তীব্র সংকট। নকল ওষুধে ছেয়ে গেছে দিল্লির ফার্মেসিগুলো। তাই ঘরেই যারা চিকিৎসা নেয়ার চেষ্টা করছেন চরম বিরম্বনায় পড়ছেন তারাও।
গত বছরের এই সময়েও এমন তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছিলো। এই এক বছরে সরকার, ক্ষমতার চর্চা ছাড়া কিছুই করেনি। ভারতের এমন কঠিন সময়ে এগিয়ে এসেছে বিশ্বের অনেক দেশ। সিঙ্গাপুরের পাঠানো অক্সিজেন সহায়তা মুম্বাইয়ে পৌছেছে। জরুরী সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স।
সোমবারও ভারতে আক্রান্ত সাড়ে তিন লাখের বেশি। দিশেহারা পরিস্থিতিতে সীমান্ত বন্ধ আর লকডাউনে যাচ্ছে একের পর এক রাজ্য। আসছে শনিবার থেকে বিনামূলে ১৮ উর্ধ্ব সবাইকে টিকা দেয়ার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি