ভারতে ভূমিধসে নিহত ৮, আহত ১৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলায় ভূমিধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিখোঁজ রয়েছেন ২৩ জন।
বুধবার (২৯ জুন) রাতে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা। সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল ।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই আঞ্চলিক সেনাবাহিনীর সদস্য। তারা রেলপথ নির্মাণের কাজের সঙ্গে জড়িত ছিলেন। এ ভূমিধসের কারণে একটি নদীর প্রবাহও বাধাগ্রস্ত হয়েছে। এটি একটি বাঁধের মতো হয়ে জলাশয় তৈরি করেছে যা সরানো না হলে বন্যা হতে পারে।
স্থানীয় লোকজনকে ভারী বৃষ্টিপাত থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিধসের পর জরুরি বৈঠক করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। সূত্র: এনডিটিভি
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি