৭ মে ২০২৬

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৬ এএম
ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অমানবিক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিই তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

 

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি প্রবেশ করে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি