৭ মে ২০২৬

ভারতে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভারতে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুরে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দুর্গে সেলফি তোলার সময় বজ্রপাত হলে ১১ জনের মৃত্যু হয়। এছাড়া দেশটির ৩ রাজ্যে বজ্রপাতে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ৪১ জন, রাজস্থানে ২০ এবং মধ্যপ্রদেশে ৭ জন মারা গেছে। রাজস্থান রাজ্যে মধ্যযুগীয় একটি দুর্গের সামনে ওয়াচ টাওয়ারে উঠে সেলফি নেওয়ার সময় বজ্রপাতে ওই ১১ জনের মৃত্যু হয়। রোববার সন্ধ্যায় রাজ্যটির রাজধানী জয়পুরের আমের দুর্গের সামনে বৃষ্টির মধ্যে সেলফি নেওয়ার চেষ্টা করছিল একদল পর্যটক, তখনই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জয়পুরে নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এসব এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া, কেরালার উত্তরাঞ্চলের ৫ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি