
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে।
এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বর্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে
প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায়
বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]