ভারতে কাঠের গুদামে আগুনে নিহত ১১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ভোরে হায়দরাবাদের সেকান্দরাবাদে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগুন ছড়িয়ে পড়লে গুদামটিতে আটকা পড়েন বিহার থেকে কাজ করতে আসা ১২ শ্রমিক। ভবনটির দোতলা থেকে লাফ দিয়ে এক শ্রমিক আগুন থেকে রক্ষা পেলেও ১১ শ্রমিক প্রাণ হারান।
গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে হায়দরাবাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।সূত্র : এনডিটিভি
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি