৬ মে ২০২৬

ভারতে ইলিশ রাপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভারতে ইলিশ রাপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
বাংলাপ্রেস ডেস্ক : রাফতানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী মো: মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান। ওই নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জণগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।’ ইলিশ দেশের জাতীয় মাছ হওয়ার পরও ‘অত্যাধিক’ দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এ মাছ কেনার কথা ‘চিন্তাও করতে পারে না’ মন্তব্য করে উকিল নোটিশে বলা হয়, ‘দেশের মধ্যবিত্ত জনগণ‌ও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা কেজি।’ ‘এছাড়া বাজারে পদ্মার সুস্বাদু প্রতি কেজি ইলিশের গড় দাম এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা, যা নদী থেকে সীমিত পরিমাণে পাওয়া যায়। ভারতে যে ইলিশ রফতানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ। ভারতে রফতানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না।’ নোটিশে বলা হয়, ‘অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রফতানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরো বৃদ্ধি পেয়েছে। আরো দুঃখজনক বিষয় এই যে, বাংলাদেশের বাজার দরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে।’ উকিল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে বিবাদীদের অনুরোধ করা হয়েছে। তা না হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ‘জনস্বার্থে’ হাই কোর্টে রিট আবেদন করা হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে নোটিশে। আইনজীবী মাহমুদুল হাসান বলেন, ‘সরকার যদি বিদেশীদের ইলিশের স্বাদ উপভোগ করাতে চায়, সেক্ষেত্রে সরকারের পক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে। যেখানে বিদেশীদের আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশে ভ্রমণ করে ইলিশের স্বাদ উপভোগ করার জন্য। ‘আসন্ন দুর্গা পূজায় ইলিশের স্বাদ উপভোগ করার জন্য ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানানো যেতে পারে। পর্যটন করপোরেশন আইনের আদেশের ধারা ৫ অনুযায়ী, পর্যটনের উন্নয়ন, বিকাশ, বিদেশী পর্যটকদের আকৃষ্ট করাসহ পর্যটনের সকল প্রকার উৎকর্ষ সাধনের দায়িত্ব পর্যটন কর্পোরেশনের।’ বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি