৫ মে ২০২৬

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১০ জন যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম  বলছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকের কাছে আঘাত হানলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন।

কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

দুর্ঘটনাকবলিত বাসটি সিবার্ড কোচ কোম্পানির ছিল। এতে চালক ও কন্ডাক্টরসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সচিন বলেন, ‘সিবার্ড বাসটি আমাদের গাড়ি ওভারটেক করেছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাক ডিভাইডার টপকে এসে স্লিপার বাসটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষটি হয় বাসের ডিজেল ট্যাংকের কাছেই।’

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে  ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি