৬ মে ২০২৬

ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের দুই অভিযুক্ত গুলিবিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের দুই অভিযুক্ত গুলিবিদ্ধ
বাংলাপ্রেস ডেস্কঃ ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই যুবক পালানোর চেষ্টা করলে গুলি চালায় বেঙ্গালুরু পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনপিটিভি এই তথ্য দিয়েছে। বেঙ্গালুরু পুলিশ জানায়, তদন্তের জন্য বৃহস্পতিবার ভোররাত পাঁচটার দিকে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বাংলাদেশি এক তরুণীকে কয়েকজন মিলে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর বৃহস্পতিবার দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের ওই যুবক ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ঢাকার এই এলাকার বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় হৃদয়সহ পাঁচজনের বিরুদ্ধে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন মেয়েটির বাবা। তিনি বলেন, তার মেয়েকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে ভারতে নিয়ে যান হৃদয়। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি