৭ মে ২০২৬

ভারতে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে আজ রাত ৮টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে এক ভিডিও ভাষণে কুড়ি লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন যা করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তার কিছুটা অংশ মেরামত করতে সাহায্য করবে। এই বিশেষ আর্থিক প্যাকেজের খুঁটিনাটি বিষয়গুলো আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেবেন।

তবে প্রধানমন্ত্রী আজ জানালেন জমি, শ্রম এবং নগদ অর্থ যোগানের জন্য আর্থিক প্যাকেজে ব্যবস্থা থাকবে। আর ভারতের জিডিপি বা মোট জাতীয় উৎপাদনের ১০ শতাংশ হবে এই আর্থিক প্যাকেজ, যা কিনা খুবই বেশি। এটা এ বছর, অর্থাৎ ২০২০ সালের জন্য। সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রেই এই আর্থিক প্যাকেজ থাকবে।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন আমাদের আরো কিছুদিন রাখতে হবে। ১৭ই মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে, সেই মেয়াদ আরো কিছুদিন বাড়ানো হবে। ১৮ই মে'র আগেই আমরা চতুর্থ দফার লকডাউনের নিয়ম-কানুন জানিয়ে দেব। তবে একথা মনে রাখতে হবে যে, বহুদিন ধরে করোনা ভাইরাস আমাদের মধ্যে থাকবে এবং তার সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে জীবন ও জীবিকাকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি