ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : ভারতীয় নাগরিকসহ ভারত থেকে যে কোন ধরণের যাত্রীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন হোয়াইট হাউজ। বিবৃতিতে বলা হয়েছে, ৪ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সকি জানিয়েছেন, সিডিসির পরামর্শ মেনে জো বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘ভারতে বিভিন্ন ধরনের যে করোনা শনাক্ত হচ্ছে তা প্রতিরোধের জন্য এই নিষেধাজ্ঞা।’
আল-জাজিরা জানিয়েছে, মার্কিন নাগরিক নন এমন যে কেউ শেষ ১৪ দিন ভারতে থাকলে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবার; পাশাপাশি কিছু বিদেশির ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।
ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। সারা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে এ পরিমাণ ছাড়াল।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, এক সপ্তাহে কীভাবে বেড়েছে সংক্রমণ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি