ভারত শাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত

বাংলাপ্রেস অনলাইন: ভারত শাসিত গোলযোগপূর্ণ কাশ্মীরে শনিবার এক বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি/বাসস। ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে কুলগাম জেলার চোউগাম-কাজিদগাউন্ড গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘চোউগামে বন্দুকযুদ্ধ চলছে। সেখনে পাঁচ জঙ্গি আটকা পড়েছে। বন্দুকযুদ্ধে এ পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।’ পুলিশ জানায়, সেখানে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শনিবার গ্রামটি ঘিরে ফেললে এ বন্দুকযুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। ওই পুলিশ মুখপাত্র বলেন, ‘সেখানে অভিযান অব্যাহত রয়েছে।’ উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে এ অঞ্চলে মোতায়েন করা ভারতীয় সৈন্য ও জঙ্গিদের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি