
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং ছয় জন সফরসঙ্গীসহ ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর আমন্ত্রণে সরকারি সফরে ভারত গিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হায়দারাবাদে ভারতীয় বিমান বাহিনী অ্যাকাডেমিতে অনুষ্ঠিতব্য কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করবেন। তিনি অ্যাকাডেমিতে অবস্থিত প্রশিক্ষণ বিমানের পিসি-৭ সিমুলেটর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিংয়ে স্টাবলিশমেন্ট (এটিসিওটিই) পরিদর্শন করবেন।
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী স্টেশন ও এর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]