৫ মে ২০২৬

ভার্জিনিয়ায় আইসিই’র ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
ভার্জিনিয়ায় আইসিই’র ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

ইমা এলিস: ২৪ বছর বয়সী এক হন্ডুরান নাগরিককে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টদের হাত থেকে পালানোর চেষ্টার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, হোসে ক্যাস্ত্রো-রিভেরা নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভার্জিনিয়ার I-264 পূর্বমুখী সড়কে একটি গাড়িতে ছিলেন, যখন সেটি মিলিটারি হাইওয়ে ইন্টারচেঞ্জের কাছে থামানো হয়। পুলিশের কাছে ওই সময় একটি গাড়ি-পথচারী দুর্ঘটনার খবর পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে ট্রুপাররা দেখেন, ২০০২ সালের একটি ফোর্ড পিকআপ ট্রাকের ধাক্কায় এক প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হয়েছেন। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয় হোসে ক্যাস্ত্রো-রিভেরা হিসেবে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ভির্জিনিয়া স্টেট পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রিভেরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক চালানো একটি ধাওয়া থেকে পালাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নেমে হাইওয়ে পার হওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হন।

ডিএইচএস (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)-এর এক মুখপাত্র জানান, আইসিই-এর এক কর্মকর্তা রিভেরাকে মৃত্যুর আগে সিপিআর দেওয়ার চেষ্টা করেন।

ওই মুখপাত্র বলেন, এরপর ওই কর্মকর্তা আটক তিন অভিবাসীকে জানান যে তাদের বন্ধুটি মারা গেছেন।সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা যুক্তরাষ্ট্রজুড়ে ফেডারেল কর্তৃপক্ষের অভিযান তীব্র হয়েছে।

এই সপ্তাহের শুরুতে, আফ্রিকা থেকে আসা নয়জন অভিবাসী, যাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের সন্দেহ করা হয়, নিউ ইয়র্ক সিটির ক্যানাল স্ট্রিট এলাকায় আইসিই-এর টার্গেটেড ও গোয়েন্দাভিত্তিক অভিযানে আটক হন। ডিএইচএস জানিয়েছে, এ অভিযানটি নকল পণ্য বিক্রির সঙ্গে সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর কেন্দ্রীভূত ছিল।

এছাড়া, গত ১৫ অক্টোবর আইসিই সর্বশেষ যে প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করে, তাতে প্রায় ১৪০ জনকে ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়।

ভির্জিনিয়া স্টেট পুলিশ (ভিএসপি) ধাওয়া অভিযানে জড়িত ছিল না, তবে তারা পথচারী দুর্ঘটনাটি তদন্ত করছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানান, আইসিই যে গাড়িটি থামায়, সেটি ছিল একটি লক্ষ্যভিত্তিক ও গোয়েন্দা-নির্ভর অভিবাসন অভিযানের অংশ।

মুখপাত্র বলেন, গাড়িতে থাকা যাত্রীরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়ার পর, কর্মকর্তারা তাদের আটক করতে শুরু করেন, তবে যাত্রীদের একজন, হোসে ক্যাস্ত্রো-রিভেরা, প্রচণ্ডভাবে প্রতিরোধ করে ঘটনাস্থল থেকে ব্যস্ত মহাসড়কে পালিয়ে যান, যা তার নিজের ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। দুর্ভাগ্যবশত, একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

বিপি।এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি