ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়। এর পরপরই ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের দেওয়া ভাষ্যমতে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে এখনো মাঠে রয়েছে পুলিশের একাধিক বিভাগ। খোঁজাখুঁজিতে ভার্জিনিয়া পুলিশের একটি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। নাম ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তার কাছে বন্দুক রয়েছে। পরনে রয়েছে বার্গেন্ডি (লাল ও বেগুনির মিশেল) রঙের জ্যাকেট, নীল জিনস প্যান্ট ও লাল জুতা।
এদিকে গুলিতে হতাহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তাও জানানো হয়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি