৭ মে ২০২৬

উত্তেজনা ছড়িয়ে পড়েছে নাগাল্যান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
উত্তেজনা ছড়িয়ে পড়েছে নাগাল্যান্ডে
বাংলাপ্রেস ডেস্ক: রবিবার সন্ধ্যাতেও অশান্তি ছড়াল নাগাল্যান্ডের মন জেলায়। আসাম রাইফেলসের ঘাঁটিতে আক্রমণ করতে গিয়ে প্রাণ হারালেন আরও এক গ্রামবাসী। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীরও। ওই ঘটনার পর ইতিমধ্যেই রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার সন্ধ্যাতেও তার রেশ দেখা গেল।

আরও পড়ুন> কাল ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্ধ্যার দিকে আসাম রাইফেলসের একটি ঘাঁটিতে আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। পুলিশের দাবি, নিরাপত্তারক্ষীদের ঘাঁটি ভেঙে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। ওই ঘটনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে এখনও পর্যন্ত মোট ১৫ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। নতুন করে যাতে উত্তেজনা যাতে ছড়াতে না পারে, সে কারণে মন জেলা জুড়ে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। নির্দেশে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে যাতে ভুয়ো খবর বা ছবি ছড়াতে না পারে সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি