৫ মে ২০২৬

উসকানিমূলক বক্তব্যের জেরে ইসলামী বক্তা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
উসকানিমূলক বক্তব্যের জেরে ইসলামী বক্তা গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্কঃ কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনা নিয়ে ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আব্দুর রহিম বিপ্লবী (৩৯) নামে একজন ইসলামি বক্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া (আমিন পাড়া) জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। গ্রেফতার মাওলানা আব্দুর রহিম বিপ্লবীর বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-৪৩। সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহাষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার জেরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। একইদিন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম বিপ্লবী একটি ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে উসকানিমূলক বক্তব্য দেন, আন্দোলনের হুমকি দেন। তাছাড়া কুমিল্লার পূজা ইস্যুকে কেন্দ্র করে চাঁদপুরে নিহতের ঘটনায় পুলিশকে দায়ী ও দোষী করে অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা ও উগ্র বক্তব্য প্রচার করেন। তিনি আরও বলেন, এ বক্তব্য বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ফলে অনেকেই তাঁকে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, বিষয়টি সিআইডি’র সাইবার মনিটরিং সেলের নজরে এলে তারা দ্রুত আব্দুর রহিম বিপ্লবীকে শনাক্ত করে। পরে সিআইডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোসাম্মৎ শাজেদা লতা’র নেতৃত্বে সাইবার মনিটরিং সেলের একটি টিম ওই বক্তাকে গ্রেফতার করে। আজাদ রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপ সম্পর্কিত উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। তার এ বক্তব্য সিআইডি পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করেছে। এ ধরনের ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা একটি ফৌজদারি অপরাধ। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সিআইডি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি