৬ মে ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উপজেলা পরিষদ নির্বাচন ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন নৌকা প্রতীকে ৩১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত) আলীমুদ্দিন হারুন মন্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬১৪ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম মাইক প্রতীকে ২১ হাজার ৩৯৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন তালা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯১ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার কলস প্রতীকে ২৩হাজার ৪৮১ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৭৫ভোট পেয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৯টি কেন্দ্রের ৫৫৭টি বুথে (কক্ষ) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম হলেও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭০জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮হাজার ৫৫৭জন ও নারী ভোটার ১লাখ ১২হাজার ৭১৩জন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার কোন ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি