৬ মে ২০২৬

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহার: সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহার: সচিব

জাতীয় ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায় থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। মোট পাঁচটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেকটি পর্যায়ে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার ব্যাপারে আজকে পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করা হবে। এটা কমিশনের আগের সিদ্ধান্ত।ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম পর্যায়ে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় পর্যায়ে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চতুর্থ পর্যায়ে ৩১ মার্চ এবং পঞ্চম পর্যায়ে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি