উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, যারা দুর্নীতিতে অভ্যস্ত তারা দেশের উন্নতি করতে পারে না।
শনিবার বিকেল গণভবনে লাওন ও লিও সমাবেশে একথা বলেন তিনি। বিশ্ব দরবারে আজ যেকোনো প্রতিযোগিতায় বাংলাদেশ জয়ী হবার মত যোগ্যতা অর্জন করেছে উল্লেখ কোরে, সবাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা সারাজীবন সংগ্রাম করেছেন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য। এই দেশে তিনি স্বাধীন করেছেন। আর স্বাধীন করেছেন বলে আজকে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারছি এবং উচ্চ পদে প্রতিযোগিতা করতে পারছি। আজ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে বৃদ্ধি পেয়েছে। যেকোন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে জয়ী হওয়ার মতো সক্ষমতা অর্জন করেছি। কাজে এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি