৬ মে ২০২৬

উন্নয়ন দেখে আওয়ামী লীগে যোগদান করছে নেতা-কর্মীরা : মাহমুদ হাসান রিপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উন্নয়ন দেখে আওয়ামী লীগে যোগদান করছে নেতা-কর্মীরা : মাহমুদ হাসান রিপন

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে পুরো বাংলাদেশের মানুষের আজ চোখ খুলে গেছে। তারই ছোয়া গাইবান্ধার সাঘাটা উপজেলায়ও লেগেছে। এই উপজেলার জাতীয় পার্টিসহ বিএনপির নেতা-কর্মীরা আজ আমার হাত ধরে বিশ্বাসী হয়ে আওয়ামী লীগে যোগদান করে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় করছে।

শুক্রবার বিকেলে সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের জুমারবাড়ী দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদরাসা মাঠে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জুমারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এবং কামালেরপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সোহেল আলম রাকুর নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান ও নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান রিপন আরও বলেন, মানুষ ভোট দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ মানুষ জানে উন্নয়নের প্রতীক মানেই হচ্ছে নৌকা। তাই আগামী ১৮ মার্চ সাঘাটা উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম সামশীল আরেফিন টিটুকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে এ জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সম্পদক সামশীল আরেফিন টিটু, বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবীর, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হীরু, সাধারণ সম্পদক আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেভাবে গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। একইভাবে আগামী ১৮ মার্চ ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন। শুধু ফুলছড়িতেই নয় সাঘাটা উপজেলাসহ সবখানেই নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করুন। কেননা নৌকা প্রতীকের প্রার্থীরা মানুষের কল্যাণে কাজ করে।

এই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত করার পরও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিপক্ষে নিজের ভাতিজাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। তার এই বেঈমানী ফুলছড়ি- সাঘাটা উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি