উমরাহ পালনের নিয়ম শিথিল করল সৌদি আরব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উমরাহ করতে আর সৌদি আরবে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের।
মন্ত্রণালয়ের চিফ অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্রাটেজি অফিসার ড. আমর আল-মাদ্দাহ আরব নিউজকে বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় আমরা মক্কার গ্রান্ড মসজিদে উমরাহ এবং নামাজের ধারণক্ষমতা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পেরেছি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আর করোনা বিধিনিষেধ মানার থাকলেও এখানে এসে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই।
গত ১৬ অক্টোবর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই মক্কার গ্রান্ড মসজিদ এবং মদীনার মসজিদ-এ-নববী পূর্ণ ধারণক্ষমতায় মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি