৪ মে ২০২৬

উখিয়া ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
উখিয়া ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। বৃহস্পতিবার মধ্য রাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গারা হলেন, মো. ইদ্রীস (৩২), বালুখালী-২ ইব্রাহীম হোসেন (২২), বালুখালী-১ আজিজুল হক-ছাত্র (২৬), ব্লক-এইস-৫২ মো. আমীন (৩২)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, বৃহস্পতিবার রাতে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৬ রোহিঙ্গা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০/১২ জন রোহিঙ্গা। তিনি বলেন, ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে। ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি