৬ মে ২০২৬

উইসকনসিনের ক্যাসিনোয় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উইসকনসিনের ক্যাসিনোয় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন ক্যাসিনো রেস্তোঁরায় গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ২জন নিহত এবং গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে উইসকনসিনের গ্রীন বে’র রেডিসন হোটেলের ক্যাসিনোতে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীও পুলিশেরর গুলিতে নিহত হয়েছে। পুলিশের ধারনা ক্যাসিনোটির এক রেস্ট্রুরেন্ট কর্মীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না। তাকে হত্যা করার জন্যেই বন্ধুক হামলা চালায় সন্ত্রাসী কিন্তু ঘটনার সময় সে উপস্থিত না থাকায় হামলাকারীর গুলিতে অন্যরা গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ব্রাউন কাউন্টি শেরিফের লেঃ কেভিন পাভালক বলেছেন, তদন্তকারীরা বিশ্বাস করেন যে বন্দুকধারী কোন নির্দিষ্ট এক ব্যক্তির সন্ধান করছিলেন যার ওপর তিনি রাগান্বিত ছিলেন। "তিনি নির্দিষ্ট একজন লক্ষ্য করছিলেন কিন্তু সেখানে সে ছিলেন না। তবে তিনি তার কয়েকজন বন্ধু বা সহকর্মীকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বন্দুকধারী বা গুলিবিদ্ধদের কেউই তত্ক্ষণাত শনাক্ত করা যায়নি। পাওয়ালক জানিয়েছেন, আহত ব্যক্তিকে মিলওয়াকি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যাসিনো গ্রিন বে এর পশ্চিম পাশে ওনিডা নেশন দ্বারা পরিচালিত হয়। ঘটনার সময় এলাকাতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত আছে বলে জানায় স্থানীয় পুলিশ। সম্প্রতি বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বন্দুক হামলা কমাতে অস্ত্র আইনে এরই পরিবর্তন আনার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি