৬ মে ২০২৬

উইসকনসিনে ভোট পুনর্গণনায় উল্টো ফল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উইসকনসিনে ভোট পুনর্গণনায় উল্টো ফল
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনায় উল্টো ফল দেখা দিয়েছে। উইসকনসিনের সবচেয়ে বড় কাউন্টি মিলাউকিতে ২৭ নভেম্বর (শুক্রবার) শেষ হওয়া ভোট পুনর্গনায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ভোট বেড়েছে। উইসকনসিনের মিলাউকি কাউন্টিতে মোট ৪ লাখ ৬০ হাজার ভোট পুনর্গণনা হয়েছিল। এতে বাইডেনের ভোট বেড়েছে। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে ২৫৭ ভোট এবং ট্রাম্পের ১২৫ ভোট যোগ হয়েছে। ফলে নতুন যোগ হওয়া ভোটে বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে আরও নিট ১৩২ ভোট বেশি পেয়েছেন। বাইডেনের কাছে এই রাজ্যে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারের পর ট্রাম্প শিবির উইসকনসিনের ঘনবসতিপূর্ণ ও ডেমোক্র্যাট সমর্থন বেশি রয়েছে এমন কাউন্টিতে ভোট পুনর্গণনার দাবি তোলে। দুই কাউন্টির ভোট পুনর্গণনায় ট্রাম্প শিবিরের প্রায় ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে। ডেন কাউন্টিতে রোববার ভোট পুনর্গণনা শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভোট পুনর্গণনা শেষে মিলাউকি কাউন্টির সচিব জর্জ ক্রিস্টেনসন বলেন, ‘আমরা যা জানি, ভোট পুনর্গণনায় কেবল সেটিই উঠে এসেছে। মিলাউকি কাউন্টির সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল হয়েছে। ’ ট্রাম্প শিবির এখনো উইসকনসিনের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার এই রাজ্য নির্বাচনী ফল অনুমোদন (সার্টিফাই) করবে বলে আশা করা হচ্ছে। ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০টির বেশি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়। ট্রাম্প শিবির এখনো উইসকনসিনের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার এই রাজ্য নির্বাচনী ফল অনুমোদন (সার্টিফাই) করবে বলে আশা করা হচ্ছে। একই দিন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আরেকটি আদালতে ট্রাম্পের মামলা খারিজ হয়েছে। তাঁর আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। পেনসিলভানিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর (শুক্রবার) মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে। শুক্রবার আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেছেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এ নিয়ে আপিল আদালতে যাবেন। সুপ্রিম কোর্ট অভিমুখে ট্রাম্প আইনজীবীদের নিষ্ফল যাত্রা অব্যাহত রয়েছে। ট্রাম্পের আইনজীবী দলের অন্যতম জেনা এলিস এক টুইটবার্তায় বলেন, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ রাজনৈতিক কারণে রাজ্যের ব্যাপক ভোট জালিয়াতি আড়াল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এখন বিষয়টি প্রমাণের জন্য তাঁরা সুযোগ পাবেন বলে এমন রায়কে ধন্যবাদ জানান জেনা এলিস। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি