উইসকনসিনে জ্যাকব ব্লেককে গুলিবর্ষণকারী পুলিশের নাম প্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কিনোসা শহরে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলিকারী কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। বুধবার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম রাসটেন সিসকি।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ।
উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জস কাউল সাংবাদিকদের বলেছেন, জ্যাকব ব্লেককে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার নাম রাসটেন সিসকি। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে জ্যাকবের পিঠে সাতটি গুলি করেনে সিসকি। তিনি আরও জানান, পুলিশ জ্যাকবের গাড়ি থেকে একটি ছুরি পেয়েছে। অন্য কোনও অস্ত্র পায়নি। বুধবার পুলিশ ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশের গুলিতে আহত জ্যাকব এখনও হাসপাতালে। তার আইনজীবী জানিয়েছেন, বড় ধরনের মিরাকল ছাড়া জ্যাকবের হাঁটার সম্ভাবনা কম। বিক্ষোভকারীরা লুটপাট, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়াচ্ছে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটারে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কেনোসা পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি