৫ মে ২০২৬

উগ্রবাদী সেই বন্ধুকধারীর নামই মুখে নিতে চাই না : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উগ্রবাদী সেই বন্ধুকধারীর নামই মুখে নিতে চাই না : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ উগ্রবাদীর নামই মুখে নিতে চান না দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আবেগপ্রবণ আরডার্ন বলেন, এই সন্ত্রাসী, উগ্রবাদীর নামই মুখে নিতে চাই না। বরং যারা তার সন্ত্রাসের শিকার হয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করতে চাই।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেন আবেগাপ্লুত আরডার্ন। বক্তব্যের শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে মুসলিমদের প্রতি সম্মান জানান আরডার্ন, শান্তি কামনা করেন সকলের।

সংসদ সদস্যদের আরডার্ন নিশ্চিত করেন, এই বন্দুকধারী সন্ত্রাসীকে সর্বোচ্চ সাজাই দেয়া হবে। পাশাপাশি, দেশটির অস্ত্র আইন সংশোধন করে আরও কঠোর করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন বাঙালি ছিলেন। অল্পের জন্য বেঁচে গেছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল। সবচেয়ে বেশি মানুষ হত্যা হয়েছে যে আল নুর মসজিদে সেখানে নামাজ পড়তে যাচ্ছিলেন তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি