উদ্বোধনী অনুষ্ঠানে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি : কাতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ডেস্ক: আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে কাতার। এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বুধবার (২৩ নভেম্বর) কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতকে এই তথ্য নিশ্চিত করেছে দোহা। খবর হিন্দুস্তান টাইমস’র।
দোহা বলছে, সরকারিভাবে আমন্ত্রণ জানিয়ে জাকির নায়েককে অনুষ্ঠানে নেয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে টিকিট কেটে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারেন। তৃতীয় কোনো দেশ জাকির নায়েক সংক্রান্ত মিথ্যাচার ছড়িয়ে দিল্লি-দোহা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছে কাতার।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২০ নভেম্বরের কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা হয়। এতে অনেকের সঙ্গে জাকির নায়েককেও উপস্থিত থাকতে দেখা যায় বলে একাধিক মাধ্যমে তথ্য এসেছে। তবে জাকির নায়েক উদ্বোধনী মঞ্চে ছিলেন কি না তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি কাতার।
জাকির নায়েকের উপস্থিত থাকার খবরের মধ্যে কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পোর্টস চ্যানেল আলকাসের বরাতে বলা হয়, ওই দেশে বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম প্রচার করবেন তিনি। এরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ভারত।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি