৫ মে ২০২৬

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ এএম
উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

বাংলাপ্রেস ডেস্ক:   সৌদি আরব ও কাতার তাদের রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি হাই-স্পিড রেললাইন নির্মাণে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।  একসময় এ দুই উপসাগরীয় দেশ একে অপরের তীব্র বিরোধী ছিল। তাদের মধ্যে এ ধরনের প্রকল্প প্রথম।

সোমবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই 'হাই-স্পিড বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ' রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে।

সৌদি আরবের আল-হোফুফ ও দাম্মাম শহরগুলোও এই নেটওয়ার্কের আওতায় আসবে।

ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিমি/ঘণ্টা (১৮৬ মাইল/ঘণ্টা) এর বেশি গতিতে চলবে এবং দুই রাজধানীর মধ্যকার যাত্রা প্রায় দুই ঘণ্টায় সম্পন্ন হবে।

বর্তমানে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইটে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি প্রতিবছর ১ কোটি যাত্রী পরিবহণ করবে এবং দুই দেশে মোট ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

রিয়াদ সফরের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি আরব ও কাতারের মধ্যে এটিকে আধুনিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই উপসাগরীয় দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির আরেকটি নিদর্শন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি