৮ মে ২০২৬

ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ধর্মঘটে উত্তরবঙ্গে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ধর্মঘটে উত্তরবঙ্গে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক : তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপো।

গতকাল রোববার সকাল থেকে তেল বিক্রি বন্ধ করে দেয় তেল ব্যবসায়ীরা। ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো ট্যাংকলরি। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার গ্রাহক।

বাঘাবাড়ী তেল ডিপো থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় তেল সরবরাহ এবং বিপণন করা হয়। কিন্তু ধর্মঘটের কারণে তা বন্ধ রয়েছে। এ কারণে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ফিরে যেতে হয়েছে বিভিন্ন ধরনের যানবাহনগুলোকে।

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।’

মোজাম্মেল হক আরো জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সরকারের পক্ষ থেকে ১৫ দফা দাবিগুলো মেনে নিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি