৭ মে ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবিতে গুলি, সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবিতে গুলি, সংঘর্ষ

বাংলাপ্রেস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলাস্থ খাবারের দোকানে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ১০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

আজ বুধবার (০৩) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে বটতলার খাবারের দোকানের প্রবেশ মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের দুজন শিক্ষার্থী সৌরভ কাপালি (মার্কেটিং, ৪৬) ও দ্বীপ (বাংলা, ৪৬) এর মধ্যে ধাক্কা লাগে।

এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে তারা তাদের হলের সিনিয়রদের বিষয়টি জানালে বটতলা মোড়ে দুই পক্ষের শিক্ষার্থীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করলেও পরে গোলাগুলির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ বলেন, প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছে। এখন পুলিশ মোতায়েন আছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখার চেষ্টা চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি