৮ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
  বাংলাপ্রেস ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে। এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার (২৭ আগস্ট) শেষ হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির ওপর শুনানি হয়েছে। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে ছিল। ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে। নির্বাচনের রোডম্যাপে নির্বাচনের তফশিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের সময়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা উল্লেখ থাকবে। পাবনা ও সিরাজগঞ্জে আসনবিন্যাস নিয়ে দাবিও উত্থাপিত হয়েছে। পাবনার পক্ষ সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দিয়েছে, আর সিরাজগঞ্জের পক্ষ আগের আসন পুনর্বহালের দাবি জানিয়েছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি> এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি