৫ মে ২০২৬

তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও’ডোনেল যখন জানতে চান, তিনি কি তৃতীয় দফায় প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা, তখন ট্রাম্প বলেন, আমি এটা নিয়ে একদমই ভাবি না। তবে বলতে পারি, অনেকেই চায় আমি আবারও প্রার্থী হই।

উপস্থাপক পরবর্তীতে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ সম্ভাব্য উত্তরসূরিদের বিষয়ে জানতে চান, ট্রাম্প বলেন, আমি দুজনকেই পছন্দ করি। আসলে আমি অনেককেই পছন্দ করি। আমাদের দলে অসাধারণ একটি টিম আছে—একটা চমৎকার বেঞ্চ। চাইলে দুজনকেও একসঙ্গে প্রার্থী করা যায়। তাই এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। এটা অনেক আগে হয়ে যায়। 

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে পারেন না। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি