৭ মে ২০২৬

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

 


বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার । শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে । পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অমানবিক এ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণসহ অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়  বিজ্ঞপ্তিতে।


বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় ঢুকে সেখানেই অবস্থান করছিলেন হত্যার শিকার তিন বাংলাদেশি। চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি