বিনামূল্যে ট্রাম্প গোল্ড কার্ড
ত্রিনিদাদের অবৈধ অভিবাসী নিকি মিনাজ পেলেন মার্কিন নাগরিকত্ব
প্রেসিডেন্ট ট্রাম্প ও নিকি মিনাজ
নোমান সাবিত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক সমর্থনের বিনিময়ে নিকি মিনাজ একটি বড় পুরস্কার পেয়েছেন বিতর্কিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) নিকি মিনাজ ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রু ডব্লিউ. মেলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ট্রেজারি ডিপার্টমেন্টের ট্রাম্প অ্যাকাউন্টস সামিটে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতাকালে মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন। মনে হচ্ছে, মাগা আন্দোলনের প্রতি নিকির অকুণ্ঠ সমর্থন ফল দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ‘ট্রাম্প গোল্ড কার্ড’–এর ছবি শেয়ার করেন।
এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শর্তে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, আবেদনকারীদের ১৫ হাজার ডলার আবেদন ফি দিতে হয় এবং যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য উপকার বয়ে আনবে এমন প্রমাণ মিললে ১০ লাখ ডলারের অনুদান দিতে হয়। তবে নিকি মিনাজ দাবি করেছেন, তাঁর কার্ডটি তিনি বিনামূল্যেই পেয়েছেন।
পরবর্তী এক পোস্টে তিনি লেখেন, আমার অসাধারণ, উদার ও মোহনীয় প্রেসিডেন্টের নির্দেশনায় নাগরিকত্বের কাগজপত্র এখনই চূড়ান্ত করা হচ্ছে। আবেদনটির জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না। ওহ সিটিজেননিকা এই মুহূর্তটা একান্তই তোমার।
এর আগে এক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করলেও, ত্রিনিদাদ থেকে পাঁচ বছর বয়সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা নিকি মিনাজ সম্প্রতি প্রকাশ্যভাবে মাগা আন্দোলনের জোরালো সমর্থকে পরিণত হয়েছেন। গত দুই মাসে এটি তৃতীয়বারের মতো তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষে সমর্থন জানালেন।
গত নভেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি দলের পক্ষে বক্তব্য দেন। ডিসেম্বরে এরিকা কার্কের আমেরিকানফেস্ট সম্মেলনে তিনি চমকপ্রদ অতিথি হিসেবে হাজির হয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। বুধবারের অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে 'সব সময়ের সেরা প্রেসিডেন্ট' বলে আখ্যা দেন।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি