৬ মে ২০২৬

ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর কোন পরিকল্পনা নেই : রেলমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর কোন পরিকল্পনা নেই : রেলমন্ত্রী

জাতীয় ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর কোন পরিকল্পনা নেই । রেলওয়ে মন্ত্রণালয় রেলের ভাড়া বাড়ানোর কোনো চিন্তা করেনি।

সোমবার দুপুরে রেল ভবনে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান হুন্দাই রোটেমর সঙ্গে ২০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়ে মন্ত্রণালয় রেলের ভাড়া বাড়ানোর কোনো চিন্তা করেনি। কারণ শুধু যাত্রী ভাড়া দিয়ে রেলওয়ের মতো প্রতিষ্ঠানের ব্যয় বহন করা যায় না। তারপরও আমি নিজস্ব আগ্রহের কারণে একটি কমিটি গঠন করেছি। তারা রেলের উন্নয়ন, অবকাঠামো, সেবা বিষয়ে একটি জরিপ চালাবে। এরপর তাদের প্রতিবেদন আমাকে দেবে। আমি সেই প্রতিবেদন নিয়ে রেলের সার্বিক উন্নয়নের বিষয়ে সবার সঙ্গে কথা বলব।

রেলপথ নিয়ে সরকারের চিন্তা ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা রেলপথ ও পানিপথকে অবজ্ঞা করে রাস্তায় (সড়কপথে) চলে গিয়েছিলাম। কিন্তু কোনো দেশ রেলপথ, পানিপথ, সড়কপথ ও আকাশ পথের সমন্বয় ছাড়া উন্নতি করতে পারে না। বাংলাদেশের মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশে সস্তায় যাত্রী ও পণ্য পরিবহনে রেলের বিকল্প নেই। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেনের সমীক্ষা চালানো হচ্ছে।

২০২০ সালের পর বেসরকারি খাতে আর কোনো ট্রেন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। এদিন তিনি বলেন, বর্তমানে দেশে ৭৩টি ট্রেন বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। ২০২০ সালে বেসরকারি কোম্পানির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এসব ট্রেন পরিচালনা চুক্তির মেয়াদ শেষ হবে।

উল্লেখ্য, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ বিভিন্ন পোষ্ট দিচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি