৭ মে ২০২৬

ট্রেনের শিডিউল বিপর্যয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রেনের শিডিউল বিপর্যয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে

বাংলাপ্রেস ডেস্ক: ঈদযাত্রায় আজ রোববার (২ জুন) ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছাড়ান কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে কমলাপুর রেলস্টেশন ছাড়বে। সকাল ৬টায় ধূমকেতু ও সুন্দরবন এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সোয়া ৮টায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, দেরি হওয়ার কারণ হলো ট্রেনগুলো কমলাপুরে পৌঁছতেই দেরি করছে, ফলে ফিরতি ট্রেন হয়ে সেটির কমলাপুর ছাড়তে দেরি হচ্ছে।

সারাদিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭ টি আন্তঃনগরসহ ৫২টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি