৪ মে ২০২৬

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মো. হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাসান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া গ্রামের মো. রিপন মিয়ার ছেলে। হাসানের চাচা শাহজাহান বলেন, শিশুটি মা–বাবার সঙ্গে নাখালপাড়া রেললাইনের পাশেই থাকত।

রোববার দুপুরে অসাবধানতাবশত রেললাইনের কাছে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় মারা যায় সে।

শিশুটির মা সখিনা বেগম বলেন, ‘আমি ঘরে কাজ করছিলাম, এই ফাঁকে হাসান খেলতে বের হয়। কিছুক্ষণ পর শুনি সে চলন্ত ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে পড়ে আছে।’

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন গণমাধ্যমকে বলেন, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি