৪ মে ২০২৬

ট্রাম্প,সৌদি যুবরাজ, নেতানিয়াহু ৩ জনেই শয়তানের অক্ষশক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাম্প,সৌদি যুবরাজ, নেতানিয়াহু ৩ জনেই শয়তানের অক্ষশক্তি

বাংলাপ্রেস অনলাইন: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান হচ্ছে শয়তানের তিন অক্ষশক্তি।

তিনি আরো বলেছেন, এই তিন ব্যক্তি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে ধ্বংসের কাজে নেমেছেন এবং বিশ্বের যেখানেই কোনো সমস্যা তৈরি হচ্ছে সেখানেই এদের কারো না কারো হাত রয়েছে। হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, তবে সাম্প্রতিক সময়ে এই তিন অক্ষশক্তি একথা উপলব্ধি করতে পেরেছে যে, তারা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজিত হবে। শেখ নাঈম কাসেম বলেন, বিন সালমান ইয়েমেনে পরাজিত হয়েছেন। তিনি ইয়েমেনের নিরপরাধ মানুষকে হত্যা এবং এক কোটি ২০ লাখ মানুষকে অনাহারে রেখেছেন। কিন্তু তারপরও হুদাইদাসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন বাহিনী অগ্রগতি অর্জন করতে পারেনি।

ট্রাম্প সম্পর্কে হিজবুল্লাহর এই নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় করলেও শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু সম্প্রতি গাজায় আগ্রাসন চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি