৬ মে ২০২৬

ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিলেন ১০ হাউজ রিপাবলিকান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিলেন ১০ হাউজ রিপাবলিকান
নিজস্ব প্রতিবেদক: সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের দলের ১০ জন হাউজ রিপাবলিকান। স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিসহ ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে। কংগ্রেস ভবনে কলঙ্কজনক হামলার পর প্রেসিডেন্ট পদ থেকে সরাতেই মূলত ভোট অ্যাডাম কিনজিংগার, ইলিনয়ের, লিজ চেনি, ওয়াইওমিংয়ের, জন কাটকো, নিউ ইয়র্কের, ফ্রেড আপটোন এবং পিটার মিইজার, মিশিগানের, জেইমি হেরেরা এবং ড্যান নিউহাউজ, ওয়াশিংটনের, অ্যান্থনি গঞ্জালেজ, ওহিওর, টম রাইস, সাউথ ক্যারোলিনার এবং ডেভিড ভ্যালেদাও ক্যালিফোর্নিয়ার রাজের হাউজ রিপাবলিকান। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি