৫ মে ২০২৬

ট্রাম্পকে নোবেল পুরষ্কারে মনোনয়ন দেবেন জাপানি প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম
ট্রাম্পকে নোবেল পুরষ্কারে মনোনয়ন দেবেন জাপানি প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি। গাজা ও কম্বোডিয়ায় শান্তি চুক্তির জন্য তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

 

সোমবার এই দুই নেতার বৈঠকের আগে জানানো হয়, তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার ব্যবস্থাও করছেন।

 

একাধিক সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাকাইচি মনে করেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা ছিল ‘অভূতপূর্ব’ ও ‘ঐতিহাসিক।’

 

তাকাইচি বলেন, এই দু’টি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এক নজিরবিহীন সাফল্য, যা বিশ্বের স্থিতিশীলতায় অবদান রাখবে। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি