৫ মে ২০২৬

ট্রাম্পের টুইটের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাম্পের টুইটের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান

বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসের ডেমোক্রেট দলীয় নারী সদস্যদের আক্রমণ করে কয়েকটি টুইট করার পর কংগ্রেসের সেই মহিলা আইন প্রনেতারা ট্রাম্প এর বক্তব্যের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

ট্রাম্প সেই টুইট বার্তায় বলেছিলেন, ওই নারীরা প্রকৃতপক্ষে এমন দেশ থেকে এসেছে যাদের সরকারগুলো সম্পূর্ণ ও পুরোপুরি ব্যর্থ’এ কথা দাবি করে ট্রাম্ তাদেরকে সেসব দেশে ‘ফিরে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন।

প্রেসিডেন্ট যাদেরকে লক্ষ্য করে ওই অভিযোগ করেন বলে ধারণা করা হচ্ছে তারা হচ্ছেন, নিউ ইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্টেজ, মিনেসোটার ইলহান ওমর, ম্যাসাচুসেটসের আইয়ানা প্রেসলি ও মিশিগানের রাশিদা তালিব। তাদের মধ্যে শুধু ইলহান ওমর জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বাইরে। বাদবাকি তিনজন আমেরিকায় জন্ম গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে এই চার জন নারী আইন প্রনেতা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর বক্তব্য বিদ্বেষমূলক, হিংসাত্বক, উদ্দ্যেশ্য প্রনদিত ভাবে উস্কানীমূলক এবং বর্নবাদী। তারা একযোগে বলেন, আমাদের বৈচিত্র আমাদের শক্তি এবং আমাদের একতাই আমাদের ক্ষমতা ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি