৬ মে ২০২৬

ট্রাম্পের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রমাণ মেলেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রমাণ মেলেনি
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর আর ঝুঁকি নেই ব্লে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলি। এক বিবৃতিতে ডা. শন কনলি বলেছেন, ট্রাম্প আইসোলেশন থেকে মুক্ত হতে তাঁর শারীরিক পরীক্ষা করান এবং পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটি পরিষ্কার নয় যে পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে কিনা বা ট্রাম্প করোনামুক্তি কিনা বিষয়টি পরিষ্কার করা হয়নি। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার প্রথমবারের মতো হোয়াইট হাউজে উৎসাহিত সমর্থকদের সামনে বক্তব্য দেন ট্রাম্প। তিনদিন হাসপাতালে থাকার পর উদ্বেগ ছিল যে তিনি এই ভাইরাসে আরো সংক্রমিত হতে পারেন। গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর কোভিড-১৯ আক্রান্ত অবস্থাতেই গত ৫ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে হোয়াইট হাউজে ফেরেন। সোমবার স্থানীয় সময় রাতে তিনি সামরিক হাসপাতাল ত্যাগ করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি