৫ মে ২০২৬

ট্রাম্পের সঙ্গে আন্তরিক কথোপকথন হয়েছে: মাদুরো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
ট্রাম্পের সঙ্গে আন্তরিক কথোপকথন হয়েছে: মাদুরো

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া ফোনালাপের কথা নিশ্চিত করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  ১০ দিন আগেই কথা হয় মাদুরোর। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

মাদুরো জানান, তাদের কথোপকথন আন্তরিকতার সঙ্গেই হয়েছে। এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা হয় বলেও জানান তিনি। 

ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, ট্রাম্পও ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন। তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ। হোয়াইট হাউসও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

গত সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সেনাদের বিশের অধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হন ৮৩ জনের মতো। নিকোলা মাদুরোর বিরুদ্ধে সামরিক চাপের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি