৬ মে ২০২৬

ট্রাম্পের সেই 'চিঠির বিষয়বস্তু' প্রকাশ করবেন না বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ট্রাম্পের সেই 'চিঠির বিষয়বস্তু' প্রকাশ করবেন না বাইডেন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা গোপন চিঠির ব্যাপারে এখনই কিছুই বলবেন না বাইডেন। প্রথা অনুযায়ী তার উত্তরসূরী জো বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গেছেন ট্রাম্প। ২০ জানুয়ারি ওভাল অফিস ছাড়ার আগে ট্রাম্প বাইডেনের জন্য এ চিঠি লিখে রেখে যান। বাইডেন পূর্বসূরীর সেই চিঠি হাতে পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডেরি। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেই তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, চিঠিতে কী আছে তা তিনি এখনই জানাবেন না। সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই চিঠির বিষয়বস্তু প্রকাশ করবেন না তিনি। তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই উদার ভাষায় চিঠি লিখেছেন। এটি ব্যক্তিগত। তার সঙ্গে কথা বলা ছাড়া এ বিষয়ে কিছু বলব না। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই। ওভাল অফিসে বসার পর বুধবার বাইডেন প্রথমেই পূর্বসূরির দেওয়া এই চিঠি দেখতে পান। হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে জানান, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অফিস ছেড়ে যাওয়ার জন্য রিসুলেট ডেস্কে চিঠিটি রেখে যান। একই স্থানে তার জন্য চিঠি রেখে গিয়েছিলেন বারাক ওবামা। সেই চিঠিতে ওবামা ট্রাম্পের প্রতি লিখেছিলেন, ‘আমরা এই অফিসের (ওভাল অফিস) ক্ষণিকের দখলদার।’ প্রেসিডেন্ট হিসেবে চার বছর মেয়াদ শেষে ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে ফ্লোরিডার পথে রওনা দেন। হোয়াইট হাউস ত্যাগের সময় বলেন, প্রেসিডেন্ট হওয়া ছিল সারা জীবনের সম্মানের বিষয়। রীতি অনুযায়ী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিলেও ট্রাম্প নিজে আনুষ্ঠানিক বিদায় নেন। তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়, একুশবার তোপধ্বনি দেওয়া হয়। ওয়াশিংটনের অদূরে অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে এ সময় উপস্থিত ছিলেন ২০০ জনের মত অতিথি। ট্রাম্পের জ্যেষ্ঠ এক কর্মী এই চিঠিকে বলেছেন, ‘ব্যক্তিগত নোট’। তিনি বলেন, শেষ পূর্ণ কর্মদিবসের রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে যেসব কাজ সম্পন্ন করেছেন তার মধ্যে এই চিঠি লেখাটাও ছিল। উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়ার বিষয়টিকে আধুনিক সময়ের এক ঐতিহ্য বলেই ধরে নেওয়া হয়। ট্রাম্প যে চিঠি রেখে গেছেন, তা দেখাননি তার শেষ সময়ের সহকর্মীদের অনেককেই। বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন জো বাইডেন। এদিনই ভোরে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউস ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি