৭ মে ২০২৬

ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছে
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জুলাই) ম্যানহাটনে তার নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। ট্রাম্প লিখেন, “যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।” তিনি আরও লিখেন, “ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলো ইভানা।” প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তিনি পাঁচ সন্তানের জনক। তার প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। ম্যাপলসের সঙ্গে তার বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি ও হোয়াইট হাউস এ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি